ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,হবিগঞ্জ প্রতিনিধি,মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ || ভাদ্র ৩ ১৪৩৩ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জে জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
তবে, কর্মসূচিতে অংশ নেওয়ার আগে তাকে টেনে-হিঁচড়ে পুলিশ থানায় নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে জেলা সদরের কোর্ট মসজিদের সামনের ময়দান থেকে তাকে পুলিশের ভ্যানে তুলে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নিতে মাহাদী হাসানসহ কয়েকজন কর্মী-সমর্থক কোর্ট মসজিদের সামনের ময়দানে জড়ো হন। কর্মসূচি শুরুর আগে সদর মডেল থানার একদল পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় পুলিশ মাহাদী হাসানকে তাদের সঙ্গে থানায় যাওয়ার জন্য অনুরোধ করে। তিনি যেতে অনীহা প্রকাশ করলে পুলিশ তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। পরে তাকে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
মাহাদীকে পুলিশ ভ্যানে তোলার সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, “নিরাপত্তার জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।”
তবে ঠিক কী কারণে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মাহাদী হাসান পুলিশকে হুমকি এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আলোচনায় এসেছিলেন।
গত ১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে ছাত্রলীগ কর্মী হিসেবে আটক করে পুলিশ। খবর পেয়ে মাহাদী হাসান তার অনুসারীদের নিয়ে থানায় গিয়ে ওই তরুণকে আটকের কারণ জানতে চান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শেখ হাসিনা দেশ ছাড়ার পরদিন বানিয়াচংয়ের ‘নাইন মার্ডার’-এর প্রসঙ্গ টেনে মাহাদীকে বলতে শোনা যায়, থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম।
-
Advertisement

এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি থানার ওসিকে হুমকি দেন এবং পরে আটক তরুণ এনামুল হাসান নয়নকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। ওই ঘটনায় পুলিশ মাহাদী হাসানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান তিনি।



