ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানী ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ || ভাদ্র ৩ ১৪৩৩ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু হয়েছে। নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এ বাস সার্ভিসে প্রাথমিকভাবে ১৪টি বাস যুক্ত করা হয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি বাস ডিপোতে এ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম অঙ্গীকার। কর্মজীবী নারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রথম ধাপে ঢাকায় ১০টি রুটে ১০টি, চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস।
-
Advertisement

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব থেকে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে।

পিংক বাস সার্ভিস চালুর ঘটনায় নারী যাত্রীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। তারা আশা করছেন, নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে এই সেবা পরিচালিত হলে কর্মজীবী নারীদের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি অনেকটাই কমবে।


