ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,শুক্রবার ০৩ জুলাই ২০২৬ || আষাঢ় ১৯ ১৪৩৩ || ১৭ মহররম ১৪৪৮ হিজরি :
কাজী হায়াৎ পরিচালিত সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’। ছবিটিতে কাজী মারুফ অভিনয় করেছিলেন এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। ২০১৪ সালে ১৪ নভেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। সেই ছবিতে দেখা যায়, ইয়াবার কবল থেকে বাংলাদেশকে বাঁচাতে যুদ্ধ ঘোষণা করেন নায়ক মারুফ।
-
Advertisement

- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
বর্তমান সময়ে চলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত মাদকবিরোধী অভিযানের সঙ্গে নিজের অভিনীত সেই ছবির সামঞ্জস্য খুঁজে পান বলে জানান চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। যার নাম ছিল ‘সর্বনাশা ইয়াবা’। আমার বাবা কাজী হায়াৎ ছিলেন ছবিটির নির্মাতা।’
কাজী মারুফ আরও বলেন, ‘চলচ্চিত্রে পরিচালক আমাকে দিয়ে যা করিয়েছিলেন, এখন ঠিক তাই ঘটছে। এখন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চলছে, খুব ভালো লাগছে। আমরা চেয়েছি ২০১৩ সালে, ২০১৪ সালে সেটা পর্দায় দেখিয়েছি। আর ২০১৮ সালে সেটা হচ্ছে।’
‘সর্বনাশা ইয়াবা’সিনেমা প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘হয়তো অভিনয় বা নির্মাণ ভালো হয়নি বিধায় কোনো পুরস্কারে ভূষিত হয়নি চলচ্চিত্রটি। কিন্তু আজ আমি অনেক খুশি, মনে হচ্ছে আমরা বোধ হয় পথপ্রদর্শক ছিলাম।’
বর্তমান সময়ে চলা মাদকবিরোধী অভিযানে যেন কোনো ভুল না হয়, সেই বিষয়টি উল্লেখ করে কাজী মারুফ বলেন, ‘সিনেমা ছিল বলে আমার কোনো ভুল হয়নি অপরাধীদের সাজা দিতে। আশা করবো, সিনেমার মতোই কোনো ভুল যেন আর না হয়।’
‘সর্বনাশা ইয়াবা’ছবিতে মারুফের সঙ্গে অভিনয় করেন প্রসূন আজাদ। এছাড়াও অভিনয় করেন মেহমুদ সিদ্দিকী ও শায়লা তমা। ছবির গল্পে দেখা যায়, একজন সৎ পুলিশ অফিসার কাজী মারুফ ইয়াবা’র গডফাদারদের সঙ্গে লড়াই করতে গিয়ে মিথ্যা অপরাধে চাকরি হারায়। ‘সর্বনাশা ইয়াবা’ কেড়ে নেয় তার কিশোরী ছোট বোনকে।
-
Advertisement

দেশের পতাকা হাতে নিয়ে দেশকে বাঁচানোর জন্য পথে পথে ঘুরে বেড়ায় মারুফ। কেউ তার পাশে থাকে না। এক সময় আইন নিজের হাতে তুলে নেয়। ধ্বংস করে ইয়াবা সাম্রাজ্য।

ছবি: সংগৃহীত


