কুমিল্লা মেঘনায় কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্তে মেঘনা থানা পুলিশ,

SHARE

মিম আক্তার

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,মেঘনা থেকে মোঃ আনোয়ার হোসেন,শুক্রবার   ০৩ জুলাই ২০২৬ ||  আষাঢ় ১৯ ১৪৩৩ || ১৭ মহররম ১৪৪৮ হিজরি :

কুমিল্লার মেঘনা উপজেলার মিজানগর কদমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ।
  • Advertisement

  • (মোঃ ইসমাইল হোসেন)
  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (ভোররাত আনুমানিক ৪টার দিকে) সড়কের ওপর এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী মেঘনা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। পরে মোবাইলের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
নিহতের পরিচয় নিশ্চিত করেছেন তার বাবা-মা। নিহতের নাম মিম আক্তার (১৬)। তিনি মো. বাবুল মিয়া ও সুমি আক্তারের মেয়ে। তাদের বাড়ি ব্রাহ্মণচরণ, নওগাঁ, মেঘনা, কুমিল্লা।
  • Advertisement

পারিবারিক সূত্রে জানা গেছে, মিম আক্তার বিবাহিত ছিলেন। তার স্বামীর বাড়ি ভবেরচর (লক্ষ্মীপুর গ্রাম), গজারিয়া, মুন্সিগঞ্জ। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার পথে এ মর্মান্তিক ঘটনার শিকার হন।
মেঘনা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য । ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
মিম আক্তার