ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর আদাবর প্রতিনিধি , সোমবার ১৫ জুন ২০২৬ || আষাঢ় ১ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি :
রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি আস্তানায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালায় পুলিশ।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ মোট ৪ জনকে আটক করেছে।
Advertisement

আদাবর থানার ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমাদের ওসি ও এসআই তরুণ আহত হন। বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন।



