(ভিডিও)ঠাকুরগাঁওয়ে বাজি ধরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউ৪.,ঠাকুরগাঁওয়ের সদর প্রতিনিধি  , সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি :

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

১৪ জুন রোববার ভোররাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়।

একটি সূত্রে জানা যায়, ১৩ জুন শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর পরিচিত এক বন্ধুসহ কয়েকজন যুবক বাজি ধরে তাকে কৌশলে কালিতলা বাজার এলাকার একটি গুদাম ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে প্রায় ৩ ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: তামিম ইসলাম (২২), রনি (২১) এবং মাসুদ (২২)।

Advertisement

 

উদ্ধার হওয়ার সময় ভুক্তভোগী কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।