(ভিডিও)কুমিল্লার সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ আটক করা হয়েছে।

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,কুমিল্লার সদর প্রতিনিধি ,মঙ্গলবার,২৬ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩০৮ জ্বিলহজ্জ ১৪৪৭ :

কুমিল্লার সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে ‘হোটেল ভিশন আবাসিকে’ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে অভিযান চালানো হয়।

এ সময় ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকাণ্ড, মাদক সেবনের দায়ে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ভিশন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়।

Advertisement

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাদের।