(ভিডিও)সাংবাদিকের ওপর হামলা: এবার সাভার মডেল থানার ওসি প্রত্যাহার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,ঢাকার সাভার প্রতিনিধি , বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি :

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এবার সাভার মডেল থানার ওসি আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

মঙ্গলবার (২৬ মে) তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, “আমরা এখনো লিখিত আদেশ পাইনি, তবে মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

 

জাহাঙ্গীর আলম বলেন, “সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো মনে করেছেন, ওসি আইনশৃঙ্খলা রক্ষায় যে ধরনের ভূমিকা রাখার কথা সেটি পালনে হয়ত ব্যর্থ হচ্ছেন, যে কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।”

এর আগে, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মাদক কারবারি শামীম রেজার সঙ্গে সখ্যের অভিযোগে সাভার মডেল থানা পুলিশের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

প্রত্যাহার হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন- সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসিফুর ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেরাজ।

গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন বেসরকারি এসএ টিভির স্থানীয় প্রতিনিধি সাদ্দাম, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপার্সন মনিরুল কাইয়ুমসহ দেশ টিভির প্রাইভেটকার চালক জয়নাল।

 

হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি সাদ্দাম ও তুহিনকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে।

তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরেও অভিযুক্ত শামীমকে আটক না করা এবং পরবর্তীতে শামীমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের কিছু কর্মকর্তার সঙ্গে শামীমের সখ্যের ও যোগাযোগ রক্ষার অভিযোগ উঠে। সেই সঙ্গে তার পালিয়ে যাওয়ার পেছনে পুলিশের দায়িত্বে অবহেলা প্রশ্নটিও সামনে আসে।

Advertisement

 

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শামীম রেজাকে প্রধান করে ২১ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক মো. ফখরুল ইসলাম মজুমদার।

আরমান আলী। ফাইল ফটো