(ভিডিও )সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হত্যা দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,নরসিংদীর শিবপুর প্রতিনিধি,শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি :

নরসিংদীর শিবপুরে সাবেক উপজেলার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

এর আগে গতকাল বুধবার (৬ মে) দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে দেশে এনে শিবপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার এক নম্বর আসামি। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলার ১২ আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ৩১মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ বাদী হয়ে আরিফ সরকারকে প্রধান আসামি করে ১২ জনের নামে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই।

তদন্ত চলাকালে মামলার অন্যতম আসামি মহসীন সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের সম্পৃক্ততা ও হত্যার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরে প্রযুক্তির সহায়তায় আরিফ সরকারের অবস্থান দুবাইয়ে শনাক্ত করে পিবিআই। পরবর্তীতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয় এবং দেশে ফিরিয়ে আনা হয়।

Advertisement

পিবিআই জানায়, মামলার চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে। এছাড়া পূর্বে গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।

গ্রেপ্তারকৃত আরিফ সরকার। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম