(ভিডিও) ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলে পরিবারকে মরদেহ দেখান বড় ভাই

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মুন্সীগঞ্জ প্রতিনিধি, শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি :

ইতালিতে বসবাসরত দুই ভাইয়ের দ্বন্দ্ব মর্মান্তিক ঘটনায় রূপ নিয়েছে। দেশটির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন শেখের ছুরিকাঘাতে নিহত হন ছোট ভাই নয়ন শেখ। ঘটনার পর নয়নের মরদেহ ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের দেখান হুমায়ুন এবং এ সময় তিনি হত্যার কথা স্বীকার করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

নয়ন ও অভিযুক্ত হুমায়ুন শেখ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার দেলোয়ার শেখের ছেলে।

 

 

পারিবার সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নয়নকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

 

হত্যাকাণ্ড ঘটানোর পর হুমায়ুন ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই তাকে হত্যা করেছেন বলে জানান। স্ক্রিনে এমন ভয়াবহ দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন বলে জানান পরিবারের সদস্যরা। কিন্তু তারা কেউই নাম প্রকাশে রাজি হননি। এ প্রসঙ্গে জানতে নিহতের বোন দিলারা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে ইতালির পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

Advertisement

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার খবর তারা পেয়েছেন। নিহতের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বলেও জানান তিনি।

নিহত নয়ন শেখ।