(ভিডিও)ইরানের সঙ্গে আজই চুক্তি হবে, দাবি ট্রাম্পের

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.কম,আন্তর্জতিক প্রতিনিধি,সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি :

ইরান ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং একটি মার্কিন প্রতিনিধিদল কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানে অবতরণ করবে বলে সোমবার (২০ এপ্রিল) জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, ‘আজই’ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজেও ইরানি নেতাদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক।

আনাদোলু এজেন্সি ও আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, পাকিস্তানে ‘আজই’ ইরান চুক্তি স্বাক্ষরিত হবে। এর আগে নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আলোচনার জন্য ভ্যান্স ও মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে আছেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

তবে ট্রাম্প ঠিক কোন সময়সীমার কথা বলেছেন, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। 
 
 
এর আগে, কোনো চুক্তি স্বাক্ষরিত না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।
 
এদিকে, ট্রাম্পের চুক্তির দাবির সত্যতা নিশ্চিত করেনি ইরান। ইসলামাবাদে প্রতিনিধিদল পাঠানোর কোনো সিদ্ধান্তও ঘোষণা করেনি দেশটি। তবে পাকিস্তানি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, তেহরান ‘দ্বিতীয় দফা বৈঠকের জন্য ইচ্ছুক’, কিন্তু এ বিষয়ে ‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি’।
 
নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজে ইরানি নেতাদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। অনিশ্চয়তা থাকলেও আলোচনা ভেস্তে যাবে না বলেই বিশ্বাস তার।
 
আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,  

আমাদের আলোচনা হওয়ার কথা। তাই আমি ধরে নিচ্ছি, এই মুহূর্তে কেউ কোনো ছলচাতুরি করছে না।

 

তিনি নিশ্চিত করেছেন, জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারসহ একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল পরবর্তী দফার আলোচনার জন্য ইতোমধ্যেই ইসলামাবাদের পথে রয়েছে। 
 

Advertisement

 
সুযোগ পেলে ইরানি নেতৃত্বের সঙ্গে সম্ভাব্য মুখোমুখি বৈঠকের ব্যাপারে নিজের ‘উন্মুক্ত মনোভাবের’ ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও বলেন,  

তাদের সঙ্গে দেখা করতে আমার কোনো সমস্যা নেই। যদি তারা দেখা করতে চায়, এবং আমাদেরও কিছু অত্যন্ত যোগ্য ব্যক্তি আছেন। ফলে তাদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নেই।

 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন