(ভিডিও)ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ কুখ্যাত ডাকাত আটক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,ভোলার দৌলতখান প্রতিনিধি,সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি :

ভোলার দৌলতখানে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে মো: জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০) নামের দুই ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জলপথ ও উপকূলীয় এলাকায় অপরাধ দমনে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ কুখ্যাত ডাকাত আটক । ছবি: সংগৃহীত