মেঘনায় মাটির কাছাকাছি বিদ্যুতের তার, বড় দুর্ঘটনার শঙ্কা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা (কুমিল্লা) থেকে,মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি :

কুমিল্লার মেঘনা উপজেলার একটি গ্রামীণ এলাকায় মাটির খুব কাছাকাছি ঝুলে থাকা বিদ্যুতের তার নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বসতবাড়ির ওপর ও কৃষিজমির পাশ দিয়ে যাওয়া এই ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মোল্লা বাড়ির একটি অংশে বিদ্যুতের তারটি মাটি থেকে আনুমানিক সাড়ে চার ফুট উচ্চতায় ঝুলছে। একটি সরু পথ ও সবুজ ফসলি জমির পাশ দিয়ে তারটি নিচু হয়ে থাকার কারণে পথচারীদের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। আশপাশে শিশুদের অবাধ চলাচল থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। খোলা জায়গায় খেলাধুলার সময় অসাবধানতাবশত তারা তারের সংস্পর্শে এলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

জমির মালিকের মেয়ের জামাই ইমাম হাসান ইকবাল বলেন, “এই তার অনেক দিন ধরেই নিচু হয়ে আছে, তাই আমাদের পরিবারের সদস্যরা সবসময় আতঙ্কে চলাফেরা করে। বিশেষ করে শিশুদের নিয়ে বেশি দুশ্চিন্তা হয়। প্রায় দেড় মাস আগে বিষয়টি জমির মালিক আমার শ্বশুর মফিজ উদ্দিন বিদ্যুৎ অফিসে মৌখিকভাবে জানালেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মূলত জমি উঁচু করার আগেই বিদ্যুৎ লাইনটি স্থাপন করা হয়েছিল; পরবর্তীতে বসতবাড়ির প্রয়োজন ও ব্যবহার বৃদ্ধির কারণে জমিতে মাটি ভরাট করায় তারটি এখন মাটির খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছে, যা বসতবাড়ি ও চলাচলের পথের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

স্থানীয় এলাকাবাসীরা জানান, গ্রামীণ এলাকায় সচেতনতার অভাব থাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দ্রুত প্রকট হয়ে ওঠে এবং অনেক সময় তা নজরের বাইরে থেকে যায়। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুলন্ত তারটি দ্রুত নিরাপদ উচ্চতায় স্থাপন অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি নিয়মিত তদারকি জোরদার করে এ ধরনের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার দাবি জানান তারা।

মেঘনা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. আল-মামুন সবুজ ভোরের কাগজকে বলেন, জমির মালিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত না করে বা কোনো ব্যবস্থা না নিয়ে কেন মাটি ভরাট করেছেন, সে বিষয়ে তাকে নোটিশ দেওয়া হবে। এ ধরনের ক্ষেত্রে মৌখিকভাবে জানালে হবে না, অবশ্যই লিখিতভাবে জানাতে হবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তিনি আরও করেন, আগে জমিটি নিচু ছিল এবং সেই অবস্থাতেই বিদ্যুতের লাইন টানা হয়েছিল; উঁচু জমির ওপর দিয়ে লাইন টানা হয়নি। তাই অনুমতি ছাড়া মাটি ভরাট করায় যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায়ভার জমির মালিককেই বহন করতে হবে। নোটিশের জবাব পাওয়ার পর তিনি লিখিতভাবে অবহিত করলে কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।