ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি ,মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ || চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি :
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
যোগাযোগের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে ইরানি সূত্র জানায়, ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ হয়নি।
তবে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি ইরান সরকার।
এর আগে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে আগামী ৫ দিন সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পূর্ণ সমাধানের লক্ষ্যে গত দুই দিনে ইরানের সঙ্গে ‘গভীর, বিস্তারিত ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।”
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তিনি জানান, আলোচনার ইতিবাচক অগ্রগতির ভিত্তিতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সম্ভাব্য সব ধরনের সামরিক হামলা আগামী ৫ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন।
এই সময়ের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং এর সফলতার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলেও জানান ট্রাম্প।



