(ভিডিও)বরিশাল জেলা আ. লীগ সাধারণ সম্পাদকের আত্মসমর্পণ, জামিন মঞ্জুর

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বরিশাল প্রতিনিধি,মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি :

২০১৭ সালের দায়ের করা হামলা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বরিশালের অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

সোমবার ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তালুকদার মোহাম্মদ ইউনুস। আদালত তার জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় আদালত পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে জামিন প্রাপ্তির পর ইউনুস কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে আদালতের সরকারি কৌশুলীরা জামিন মঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেন।

বরিশাল জেলা আ. লীগ সাধারণ সম্পাদকের আত্মসমর্পণ, জামিন মঞ্জুর। ছবি: সংগৃহীত