মায়ের অনাগ্রহে পরিবারে ফেরা হলো না সুকন্যার ((২) (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১  :

নিখোঁজের দুই মাস পর খোঁজ মিললেও মায়ের অনাগ্রহে পরিবারে ফেরা হলো না কলেজছাত্রী ইয়াশা মৃধা সুকন্যার। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন সুকন্যা। জানান নিখোঁজ হওয়ার কারণ।

Advertisement

তবে খোঁজ মেলার পরও মায়ের অনাগ্রহে দেখা হলো না তাদের। মেয়েকে নিতে না আসায় সুকন্যাকে ডিবির ভিকটিম সাপোর্ট সেলে হস্তান্তর করা হয়।

 

Advertisement

ইয়াশা মৃধা সুকন্যা বলেন, আমি চাই, প্রত্যেকটা বাবা মা যেন তাদের সন্তনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। যেন ভবিষ্যতে তাদেরে এরকম পরিস্থিতিতে পড়তে না হয়। আমার মতো সুকন্যা যেন আর কেউ না হয়।

Advertisement

গত ২৩ জুন নিখোঁজ হন সিদ্ধেশরী কলেজের ছাত্রী ইয়াশা মৃধা সুকন্যা। পরে তার মায়ের করা মামলায় সুকন্যার বন্ধু সালমান ও চিশতিকে গ্রেপ্তার করা হয়।