(ভিডিও)ফারুকী-তিশার বিচ্ছেদের দাবি মিথ্যা, জানাল রিউমর স্ক্যানার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন  প্রতিনিধি, শুক্রবার,১৬ অক্টোবর ২০২৬,৩১ আশ্বিন ১৪৩৩০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ :

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিবাহবিচ্ছেদ হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। অস্ট্রেলিয়ায় বাড়ি বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে তাদের সংসার ভেঙে গেছে বলে প্রচার করা হলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

রিউমর স্ক্যানারের ৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী ও তিশার বিচ্ছেদ নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। পাশাপাশি তিশার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সম্পাদনা করে এমনভাবে প্রচার করা হয়, যেন তিনি ফারুকীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন।

প্রতিষ্ঠানটির অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের ১৯ জুন মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে প্রচারিত তিশার একটি সাক্ষাৎকার থেকে নেওয়া। মূল অনুষ্ঠানে বাবার মৃত্যুর পর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। সেই অংশকে কাটছাঁট করে বিভ্রান্তিকর ক্যাপশনের সঙ্গে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, মূল সাক্ষাৎকারে তিশা তাঁর দাম্পত্যজীবন নিয়ে এমন কোনো বক্তব্য দেননি, যেখানে ফারুকীর বিরুদ্ধে মারধর, পরকীয়া কিংবা সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। বরং সাক্ষাৎকারে তিনি ফারুকীর প্রশংসা করেছেন।

  • Advertisement

এ ছাড়া ফারুকী ও তিশার বিবাহবিচ্ছেদের বিষয়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ও পেজ ঘেঁটেও বিচ্ছেদের দাবির পক্ষে কোনো তথ্য মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীও দাবিটিকে ভুয়া বলে জানিয়েছেন। তিনি বলেন, তাঁদের দাম্পত্যজীবনে বিবাহবিচ্ছেদের কোনো ঘটনা ঘটেনি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে ফারুকী ও তিশাকে নিয়ে মনগড়া তথ্য ছড়ানো হয়েছে। ফলে তাঁদের সংসার ভেঙে যাওয়ার দাবিটি ভিত্তিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবেদনশীল দাবি বা ভিডিও দেখলে তা যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তথ্য যাচাই সংশ্লিষ্টরা। বিশেষ করে পুরোনো ভিডিওর সঙ্গে নতুন ক্যাপশন যুক্ত করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।