(ভিডিও)বরগুনায় চিফ হুইপ আ.লীগ ক্ষমতায় এলে আবার জামায়াত নেতাদের ফাঁসি দেবে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,  প্রতিনিধি, শুক্রবার,১৬ অক্টোবর ২০২৬,৩১ আশ্বিন ১৪৩৩০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ :

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার জামায়াত নেতাদের ফাঁসি দেবে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

তিনি বলেন, ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির সঙ্গে রাজনীতি করার জন্য ফ্ল্যাগ উপহার দিয়েছে আর জামায়াতকে দিয়েছে ফাঁসি উপহার।

 

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বরগুনার পাথরঘাটায় নিখোঁজ জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ, পূজামণ্ডপে ত্রাণ সহায়তা কার্যক্রমের ডিও বিতরণ অনুষ্ঠানে চিফ হুইপ এসব কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করা হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদ্যুতের লক্ষাধিক কোটি টাকা বিদেশে পাচার করেছে।

 

এ সময় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে সেই কর্মসূচি পালন করত।

বক্তব্য রাখছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি