‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ড, মৌসুমী যা বললেন (ভিডিও)

SHARE

https://youtu.be/yR53_ukCDrU?si=vIZyXXDfmu7jcz47

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,বিনোদন প্রতিনিধি , রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন।

Advertisement

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে তাদের নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে সমর্থন দেওয়া শিল্পীরা।

Mousumi.2চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত

পাশাপাশি কেউ কেউ নিজেকে জড়িত নয় বলে দাবি করছেন। আবার অনেকে গ্রুপে যুক্ত হওয়ার কারণে ক্ষমাও চেয়েছেন। এবার ‘আলো আসবেই’ গ্রুপের বিষয়ে কথা বলেছেন ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী।

Advertisement

যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী গণমাধ্যমকে জানান, একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবেন কি না, সেটি নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না। কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা না বলে তাহলে সাধারণ জনগণ তাকে ছুড়ে ফেলবে, সেটাই স্বাভাবিক।

Mousumi.1চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত

মৌসুমী বলেন, ‌‘রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নীচুতার পরিচয় দিয়েছেন, তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার।’

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্রজনতার এই আন্দোলনের বিপক্ষে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ। সেই তালিকায় ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, নির্মাতা মিলন ভট্টাচার্য, এস এ হক অলীকসহ আরও অনেকে।

চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত