সংগীতশিল্পী ন্যান্সির বিচ্ছেদের ঘোষণা(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার,২৬ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৫ জমাদিউস সানি ১৪৪৮:

গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ন্যান্সি এ কথা জানান।

 

ইংরেজিতে দেওয়া ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল আজ তার সমাপ্তি ঘটল। দীর্ঘদিন একসঙ্গে কাটানোর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সবাইকে অনুরোধ জানিয়ে ন্যান্সি আরও লেখেন, যারা সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝার, সম্মান দেখানোর এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, জীবনের এই নতুন অধ্যায়টি শক্তি, মর্যাদা ও শান্তির সাথে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

 

ন্যান্সির ফেসবুক পোস্টের স্ক্রিনশট

 

ন্যান্সির ফেসবুক পোস্টের স্ক্রিনশট

পোস্টের শেষে জীবনের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করে তিনি লেখেন, জীবন তার নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, আত্মসম্মান আর শান্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়টাকে বরণ করে নিতে চাই। সবসময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

 

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। এটি ছিল এই সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে।

  • Advertisement

 

এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি