https://www.facebook.com/share/v/1dsAR3z6G1/
-
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মানিকগঞ্জ প্রতিনিধি, বৃহস্পতিবার,২৬ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৫ জমাদিউস সানি ১৪৪৮:
- টিকটকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের আশ্বাস দিয়ে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার রাতে বড় বোনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ওই কিশোরী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে পুলিশ।
পরে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন একটি ভবনের সপ্তম তলার ভাড়া বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াদাওয়া ও আলাপচারিতা করেন চেন। এরপর তাকে ঢাকায় নিয়ে উত্তরার একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
‘ফকির কমিটির’ ঘোষণা, ৫টার পর ভিক্ষা করলেই ১৫০০ টাকা জরিমানা‘ফকির কমিটির’ ঘোষণা, ৫টার পর ভিক্ষা করলেই ১৫০০ টাকা জরিমানা
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দি দিয়েছে কিশোরী। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।-
Advertisement

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বুধবার বিকেলে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
-

- টিকটকে পরিচয়, বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার


