(ভিডিও)‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  প্রতিনিধি, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩১২ জমাদিউস সানি ১৪৪৮:

দেশের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

ইমিগ্রেশন পুলিশের সূত্র বলছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে এসেছিলেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।

গোয়েন্দা সূত্র জানায়, সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ আসলাম। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে।

 

আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ঢাকার অপরাধ জগতে সক্রিয় ছিলেন তিনি। একপর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থান করায় তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি হত্যা মামলা।

 

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন আসলাম। দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।