https://www.facebook.com/share/v/1F1AQycWt4/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩১২ জমাদিউস সানি ১৪৪৮:
ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর পাশ দিয়ে গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় কনের পরনের সাদা বিয়ের পোশাকটি মাটিতে গড়াতে থাকে। গাজা সিটিতে নিজেদের বিয়ের উদযাপনের সময় আত্মীয়স্বজনরা হাততালি দিয়ে ও নেচে আনন্দ প্রকাশ করেন।
রোববার (২২ নভেম্বর) এপির খবরে বলা হয়, ২২ বছর বয়সী ফারাহ আলা ইমাদ আল-জানুন এবং ২৫ বছর বয়সী আবদুল্লাহ সুলতান জাবর তুতাহ গেল বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। এমন এক শহরে তারা নতুন জীবন শুরু করলেন, যেখানে তাদের অনেক কিছুই আজ ধ্বংস হয়ে গেছে।

নিজেদের পারিবারিক বাসভবনে নাতি আবদুল্লাহর বিয়ের উদযাপনের সময় ৮৫ বছর বয়সী জাবর তুতাহ তাঁর লাঠি উঁচিয়ে ধরেন। সেই মুহূর্তে সেখানে সংগীতশিল্পীরা বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন।
বর ও কনে দুজনেই স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন। আবদুল্লাহ গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে স্থাপত্য বিভাগে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেছিলেন এবং যুদ্ধের আগে সেখানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এখন তিনি আর সেই পদে নেই। ফারাহ পড়াশোনা করেছেন গাজা সিটির ইউনিভার্সিটি কলেজে। কনের চাচা, আলোকচিত্রী ইউসেফ আল-জানুন জানান, তাদের কেউই এখন স্থাপত্য পেশায় যুক্ত নেই।

ফারাহ আলা এমাদ আলজানুন এবং আব্দুল্লাহ সুলতান জাবর তুতাহ গাজা সিটিতে তাদের বিয়ের দৃশ্য সংরক্ষণের জন্য পোজ দিচ্ছেন।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
ইউসেফের তোলা ছবিগুলোতে বিয়ের প্রস্তুতি, বরকে সাজাতে আত্মীয়দের সহায়তা, নাচ-গান এবং ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে কনের বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর দৃশ্য ফুটে উঠেছে।

বিয়ের আগে, ‘হামাম আল-আরিস’ বা বরের গোসল নামক ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী বন্ধুরা জাবর
তুতাহকে গোসল করাচ্ছেন।
ফারাহর পরিবারের জন্য এই আনন্দ আয়োজনে ছিল তার বাবার অনুপস্থিতি। ২০০৬ সালে, যখন ফারাহ খুব ছোট ছিলেন, তখন তার বাবা নিহত হন। তার দাদা-দাদিই তাকে ও তার ভাইবোনদের বড় করেছেন; আর তাদের বাড়ি থেকেই তিনি বিয়ের সাজে বিদায় নেন।

বিয়ের আগে পারিবারিক বাসভবনে জাবর তুতাহকে পোশাক পরতে সাহায্য করছেন বন্ধুরা। এ সময় অন্যরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছেন।

৮৫ বছর বয়সী জাবর তুতাহ হাতের আঙুল দিয়ে ইশারা করছেন যখন তার নাতি আবদুল্লাহ সুলতান জাবর তুতাহ বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বিয়ের আগে এক নাপিত জাবর তুতাহর চুল ঠিক করে দিচ্ছেন। এ সময় সেখানে সংগীতশিল্পীরা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং অতিথিরা হাততালি দিচ্ছেন, যা তাদের পারিবারিক ঐতিহ্যেরই অংশ।

জাবর তুতাহর বিয়ের আগে বন্ধু ও আত্মীয়দের সাথে আনন্দ উদযাপন করছেন।

২২ বছর বয়সী ফারাহ আলা ইমাদ আল-জানুন তার বিয়ের গাড়িতে ফুলের তোড়া হাতে বসে আছেন। গাড়িটি গাজা শহরের এমন একটি এলাকার পাশ দিয়ে যাচ্ছে, যেখানে ইসরায়েলি গোলাবর্ষণে ভবনগুলো ধ্বংস হয়ে গেছে। তিনি বিয়ের ফটোশুটের জন্য গন্তব্যের দিকে যাচ্ছেন।

জাবর তুতাহ এবং তার স্ত্রী ফারাহ আলা এমাদ আলজান, গাজা সিটিতে তাদের বিয়ের ফটোশুটের জন্য অপেক্ষা করছেন।

জাবর তুতাহ আনন্দ করছেন, তার পাশে বাদকরা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং অতিথিরা হাততালি দিচ্ছেন। ঘটনাটি গাজা সিটিতে কনে ফারাহর পারিবারিক বাড়ির বাইরে। এটি এমন এক এলাকায়, যেখানে ইসরায়েলি গোলাবর্ষণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফারাহ বিয়ের ফটোশুটের পর অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন।

বিয়ের আগে জাবর তুতাহ, ফারাহকে তাদের পারিবারিক বাড়ির সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করছেন। এ সময় একটি ছেলে কনের পোশাকের দীর্ঘ অংশটি (ট্রেইন) বহন করছে।

বর ও কনে একটি সুসজ্জিত মঞ্চে বসে আছেন। এ সময় অতিথিরা সেখানে সমবেত হন।

নবদম্পতি ফারাহ আলা ইমাদ আলজানুন (২২) ও আবদুল্লাহ সুলতান জাবর তুতাহ (২৫) গাজা শহরের শিফা হাসপাতালের কাছে তাদের নতুন বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন।


