https://www.facebook.com/share/r/1FKE6bDYNt/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি, শনিবার,রোববার,২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩১১ জমাদিউস সানি ১৪৪৮:
গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির প্রবেশপথের সামনে কাফনের কাপড়ের মতো সাদা কাপড়ে মোড়ানো পুতুলসদৃশ একটি বস্তু রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের একটি বাড়ির গেটের সামনে বস্তুটি দেখতে পান পরিবারের সদস্যরা। কে বা কারা রাতের কোনো একসময় এটি সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্য, সকালে বাড়ির গেট খুলতে গিয়ে তারা সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখতে পান। এর গায়ে অদ্ভুত নকশা ও বিভিন্ন চিহ্ন আঁকা ছিল। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন বাড়ির সামনে ভিড় করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় এমন ঘটনা আগে কখনো দেখেননি তারা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, “আমার মামার বাড়িতে এ ঘটনা ঘটেছে। সকালে বাড়ির গেটের সামনে এমন একটি বস্তু দেখতে পেয়ে পরিবারের সদস্যরা বিস্মিত হন।”
তবে বস্তুটি কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
-
Advertisement

স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, ঘটনাটি নিয়ে অযথা আতঙ্ক বা কুসংস্কার ছড়ানো উচিত নয়। বস্তুটির প্রকৃতি ও এটি সেখানে রাখার উদ্দেশ্য জানতে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।

ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।


