(ভিডিও)নতুন জীবনের সন্ধানে গাইবান্ধার হিজড়া জনগোষ্ঠী

SHARE

https://www.facebook.com/share/v/1Qcm1rncJX/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাইবান্ধা  প্রতিনিধি, মঙ্গলবার ,১৭ নভেম্বর ২০২৬,২ অগ্রহায়ণ ১৪৩৩০৬ জমাদিউস সানি ১৪৪৮:

আগে মানুষ যাদের দেখলে মুখ ফিরিয়ে নিত, রাস্তায় দেখলে দূরে সরে যেত, চাঁদাবাজি ও  ভিক্ষাবৃত্তি করে যাদের জীবিকা নির্ভর করতে হতো, সেই হিজড়া জনগোষ্ঠীর জীবনেই এখন ইতিবাচক পরিবর্তনের হাওয়া লেগেছে। অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো এখন  আলোকিত জীবনের খোঁজ পেয়েছ। তারা নৈতিক ও ধর্মীয় দীক্ষার পাশাপাশি আত্নমর্যাদাসম্পন্ন হওয়ার চেষ্টা করছে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

সমাজের নানা বাধা ও অবহেলাকে পেছনে ফেলে ধর্মীয় জ্ঞান অর্জনের পথে এগিয়ে যাচ্ছেন গাইবান্ধার হিজড়া সম্প্রদায়ের সদস্যরা। প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত, আরবি বর্ণমালা ও ইসলামি আদব-কায়দা শিখছেন তারা। বেছে নিয়েছেন আয়ের ভিন্ন পথ।

 

সরেজমিনে গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়া এলাকার রেললাইনের পাশে হিজড়া সম্প্রদায়ের গুরু মাতা মৌ রানীর চার-তলা বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটি ঝকঝকে তকতকে সাজানো গোছানো। বাড়ির ফটক পার হয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে ‘উত্তরণ ডেইরি ফার্ম’ নামের একটি গরুর ফার্ম। বর্তমানে সেখানে দুটি ষাড় গরু আছে।

 

২০২১ সালে এটি ‘তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা’র সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। বাড়ির আঙ্গিনা বেশ প্রশস্ত। চারতলা ভবনটির পাশেই তাদের ধানের জমি আছে। এই জমির ধান থেকে তাদের ভাতের যোগান আসে।

 

মাদ্রাসায় গিয়ে দেখা যায়, সারিবদ্ধ হয়ে কেউ কায়দা, কেউ আমপারা আবার কেউ কোরআন তেলওয়াত করছেন। কেউ আবার খাতায় আরবি বর্ণমালা লিখতে ব্যস্ত। পাশেই বসে পর্যবেক্ষণ করছেন ধর্মীয় শিক্ষক সুলতান আহম্মেদ। কোরআন তেলাওয়াতের পাশাপাশি তাদের শেখানো হচ্ছে আরবি ভাষা ও ইসলামি আদব-কায়দা ও নৈতিক শিক্ষা।

হিজড়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষার সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত ছিলেন তারা। এখন নিয়মিত কোরআন ও আরবি শেখার সুযোগ পেয়েছেন। কোরআনের অক্ষর চেনা থেকে শুরু করে ধীরে ধীরে তেলাওয়াত শেখার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছেন তারা।

 

জেসমিন নামের এক হিজড়া শিক্ষার্থী বলেন, ‘গে আমরা কোরআন পড়তে পারতাম না। হুজুর আমাদের কোরআন পড়ানোর পাশাপাশি ভালো উপদেশ দেন। আমরা এখন সালাম দিয়ে মানুষের সঙ্গে কথা বলি। আমরা এখন মানুষের কাছে জুলুম করি । মানুষ এখন আমাদের ভালো চোখে দেখে। সন্মান দেয়। এটা খুব ভালো লাগে।’

 

হিজড়া গুরু মাতা মৌ রানীর সঙ্গে দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছেন মামনি হিজরা। তার ভাষ্য, চাঁদাবাজি বা মানুষের কাছে আমরা এখন আর জোর করে টাকা নেই । আগের  সংস্কৃতি থেকে বের হয়ে আসার মূল লক্ষ্য, সমাজে নিজেদের আত্মমর্যাদা এবং স্থায়ীভাবে  আর্থিক সচ্ছলতা অর্জন করা। নিজেদের উপার্জিত অর্থ দিয়ে আমরা এখন স্বাধীনভাবে জীবনযাপন করছি। নিয়মিত কোরআন পড়ি, যেসব কারণে মানুষ এখন আমাদের ভালোবাসে।
এটা বিরাট পাওয়া।

তিনি আরও বলেন, ‘গুরু মাতা মৌ রানীর উদ্যোগে সমাজের সাধারণ মানুষের মাঝেও আমাদের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি করছে। সুযোগ-সুবিধা পেলে আমরাও সমাজের আর দশটা মানুষের মতোই দেশের উন্নয়নে অবদান রাখতে পারব।’

 

জানা যায়, জেলায় প্রায় ২৫০ জন হিজড়া আছে। সদর উপজেলায় প্রায় ৪০ জন হিজড়া রয়েছে, যারা সবাই হিজড়া সম্প্রদায়ের গুরু মাতা মৌ রানীর বাসায় থাকেন। তাদের খাওয়া-দাওয়া, থাকা সবকিছুর ভরনপোষণ করেন গুরু মাতা মৌ রানী। সবার থাকা-খাওয়ার অর্থ বিভিন্ন ব্যক্তির সহায়তার পাশাপাশি আত্মনির্ভরশীল হতে গড়ে তুলেছেন গরুর ফার্ম, জমিতে ধান আবাদ করেন। সমাজসেবা থেকে কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ ছাড়াও একজন হিজড়া প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা পান।

গাইবান্ধা জেলা সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়, বর্তমানে জেলায় তালিকাভুক্ত ৭৮ জন হিজড়া রয়েছে। তারমধ্যে ৪৯ জন ভাতা পান। যারা ভাতা পাননি তারা আবেদন করলে ভাতার আওতায় আসবে। হিজড়াদের স্বাবলম্বী করতে সেলাই, পশুপালনসহ দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।

হিজড়া সম্প্রদায়ের গুরু মাতা মৌ রানী রাইজিংবিডি ডটকমকে বলেন, মানুষের কাছে আমরা শুধু এটাই বলতে চাই, ‘আমরা ইসলামের ছায়াতলে এসেছি। আমাদের জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। সবার আচরণেও অনেক পরিবর্তন হয়েছে। তাদের সম্প্রদায়ের আরও মানুষ যেন ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত হন, সেটিই আমার প্রত্যাশা। কোরআন শিক্ষা তাদের জীবনে নৈতিকতা ও আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাসে-ট্রেনে বা দোকানে দোকানে আমরা এখন চাঁদা তুলি না। মানুষের উপর জুলুম করি না। আমরা এখন হাঁস, মুরগি, গরু পালন করি। জমিতে চাষাবাদ করি। কোথাও কোনো বিয়েশাদির খবর পেলে আমরা বিয়েবাড়িতে গিয়ে নাচ-গান-আনন্দ করি। তারা খুশি হয়ে যা দেয়, তাই নেই। আমরা  সমাজসেবাসহ বিভিন্ন সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করছি। আমরাও এখন মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই।

গুরু মাতা মৌ রানী আরও বলেন, বাসে-ট্রেনে বা দোকানে দোকানে আমরা এখন চাঁদা তুলি না। মানুষের উপর জুলুম করি না। আমরা এখন হাঁস, মুরগি, গরু পালন করি। জমিতে চাষাবাদ করি। কোথাও কোনো বিয়েশাদির খবর পেলে আমরা বিয়েবাড়িতে গিয়ে নাচ-গান-আনন্দ করি। তারা খুশি হয়ে যা দেয়, তাই নেই। আমরা  সমাজসেবাসহ বিভিন্ন সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করছি। আমরাও এখন মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই।’

কোরআন ও ধর্মীয় শিক্ষক সুলতান আহম্মেদ বলেন, এদেরকে ঘৃণা না করে যদি ইসলামি আদর্শে সুস্থ জীবনে ফেরানো যায়, সেটাই হবে এই মহৎ উদ্যেগের চূড়ান্ত সফলতা। তারা যেহেতু নিজেরা আগ্রহী হয়ে কোরআন শিখছে, মাদ্রাসা চালু করেছে, সুতরাং তারা আলোর পথে ফিরবেই।

গাইবান্ধা কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব ও জেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান কাসেমী বলেন, ধর্মীয় শিক্ষা কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়। যে কেউ ইসলাম সম্পর্কে জানতে এবং কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন।

হিজড়াদের ধর্ম চর্চার বিষয়টি কীভাবে দেখছে সচেতন মহল

স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা, শালীনতা ও আত্মশুদ্ধির চর্চা বাড়াতে পারে। হিজড়া সম্প্রদায়ের সদস্যদের ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় এটি সমাজে পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

গাইবান্ধার সিনিয়র সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর বলেন, শিক্ষা সংস্কৃতি থেকে এরা এতটাই দূরে যে তাদের মধ্যে স্বাভাবিক মানসিকতা ফেরানো কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। একটু আদর ভালোবাসা দিলে এরাও ভালোবাসা ফেরত দিতে পারে, ইতিবাচক কাজ করেও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।.

যেভাবে পরিবর্তনের শুরু

ঢাকার লালবাগের কামরাঙ্গীর চরের দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসার মুফতি মাওলানা আব্দুর রহমান আজাদের সহযোগিতা এবং স্থানীয় আলেম সমাজের উদ্যোগে ২০২৫ সালের অক্টোবর মাস থেকে বিনামূল্যে পরিচালিত হচ্ছে এই শিক্ষা কার্যক্রম। প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত কোরআন পাঠ চলে।

মুফতি মাওলানা আব্দুর রহমান আজাদ রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘সারা দেশে আমরা হিজরাদের জন্য ৫৭টি মাদ্রাসা করে দিয়েছি। আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি। আমাদের মতো তারাও রক্তমাংসের মানুষ। এদেরও ভালোবাসা, ভালোলাগার অনুভূতি আছে, অধিকার আছে দেশের বোঝা না হয়ে উল্টো ভূমিকা রাখার। আমরা সে চেষ্টাই করছি।’

গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইমাম হাসিম রাইজিংবিডি ডটকমকে বলেন, দেশের অন্যান্য নাগরিকের মত হিজড়া সম্প্রদায়ের লোকজনও এদেশের নাগরিক। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার তাদেরও আছে। তাদেরকে সঠিক দিক নির্দেশনা ও কর্মক্ষম করতে রাষ্ট্রের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • Advertisement

এ প্রসঙ্গে জানতে চাইলে গাইবান্ধা ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। হিজড়াদের জীবনমান উন্নয়নে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে ভূমিকা রাখতে পারলে ভালো হতো বলেও তিনি মন্তব্য করেন।