(ভিডিও)‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক  প্রতিনিধি, মঙ্গলবার ,১৭ নভেম্বর ২০২৬,২ অগ্রহায়ণ ১৪৩৩০৬ জমাদিউস সানি ১৪৪৮:

ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। এবার তাদের খুঁজে বের করার হুমকি দিয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় দূতাবাস বলেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের ওপর হামলা না চালানোর হুঁশিয়ারি দেয়ার এক দিন পর এ বার্তা এল।

সংবাদমাধ্যম ফক্স নিউজ ও এনডিটিভি বলছে, ইরানের নিশানায় থাকা মার্কিন নৌবাহিনীর ওই দুই কর্মকর্তা হলেন ইউএসএস স্প্রুয়েন্স যুদ্ধজাহাজের কমান্ডার লেই আর টেট ও নির্বাহী কর্মকর্তা জেফরি ই ইয়র্ক। তারা মিনাবের স্কুলে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিল বলে অভিযোগ করেছে ইরান।

 

ইরানের হুঁশিয়ারি, ওই দুই কর্মকর্তাকে খুঁজে বের করা হবে। মূলত দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস এক্সে আট মাস আগে দেয়া একটি পোস্ট আবার শেয়ার করে ওই দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ বলে উল্লেখ করে।

 

পুরোনো পোস্টটি উদ্ধৃত করে দূতাবাস চার শব্দের একটি বার্তায় লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’ এর আগে গত ২৯ মার্চের ওই পোস্টে বলা হয়েছিল, ‘এই দুই অপরাধীর কথা মনে রাখুন। ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা জেফরি ই ইয়র্ক। তারা তিন দফায় টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিয়েছিলেন, যার ফলে মিনাবের একটি স্কুলে ১৬৮ নিরপরাধ শিশু নিহত হয়।’

শিশুদের হত্যার জন্য প্রকাশ্যে ওই দুই কর্মকর্তাকে দায়ী করে পোস্টে আরও বলা হয়, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’

সংবাদমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের ওপর হামলা না চালানোর বিষয়ে সতর্ক করার এক দিন পর ইরানের এই হুমকি এল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করা হলে ইরান ‘আর বেশিদিন টিকে থাকতে পারবে না’।

  • Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মিনাবের শাজারেহ তাইয়েবেহ স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১৫৬ জন নিহত হন, যাদের মধ্যে ১২৩ জনই শিশু।