মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মেঘনা থানার এসআইয়ের বিরুদ্ধে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, শনিবার   ১৪ নভেম্বর ২০২৬ ||  কার্তিক ৩০ ১৪৩৩ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি:

কুমিল্লার মেঘনা উপজেলায় এক নিরপরাধ ব্যক্তিকে মাদক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তারেকুর রহমানের বিরুদ্ধে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি বরাবর এ অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী মো. কবির হোসেনের ছোট ভাই মো. খবির হোসেন।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে এসআই এবিএম তারেকুর রহমান তুলাতলী বাজারে গিয়ে কবির হোসেনের কাছে মাদককারবারি লালচাঁন ও মোহাসিনের বাড়ির ঠিকানা জানতে চান। একপর্যায়ে কবিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মোহাসিনের বাড়িতে যান এসআই তারেক। সেখানে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং লালচাঁনের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশের পিকআপভ্যানে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযান শেষে এসআই তারেক ও কবির একসঙ্গে তুলাতলী বাজারে ফিরে একটি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। এর তিন-চার ঘণ্টা পর থানা থেকে ফোন করে কবিরকে ডেকে পাঠানো হলে তিনি একাই অটোরিকশায় থানায় যান। অথচ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাকে মোহাসিন ও লালচাঁনের বাড়ির সামনে থেকে দৌড়ে আটক করা হয়েছে।
এজাহারের এই বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট দাবি করে খবির হোসেন বলেন, তার ভাই সম্পূর্ণ নিরপরাধ। মেঘনা থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হয়ে যাবে। এ ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদের পরিবারের দীর্ঘদিনের সুনাম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তিনি এসআই তারেকের ভূমিকা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ভাইকে হয়রানি থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত এসআই এবিএম তারেকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে বলেন, কবির নাটক সাজিয়ে লালচাঁনের স্ত্রীকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। বিষয়টি আমাদের কাছে প্রমাণিত হয়েছে এবং কবির নিজেও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাই তাকে মামলায় আসামি করা হয়েছে। আনীত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

  • Advertisement

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদককারবারিকে সহযোগিতা করার অভিযোগে কবির হোসেনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনিও মাদক কারবারের সঙ্গে জড়িত, এলাকার লোকজনও বিষয়টি জানেন।