(ভিডিও) সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগ, গ্রেপ্তার ৬ প্রবাসী নারী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, শনিবার   ১৪ নভেম্বর ২০২৬ ||  কার্তিক ৩০ ১৪৩৩ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি:

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই ছয় নারীকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

  • Advertisement

তবে গ্রেপ্তার হওয়া নারীদের পরিচয়, জাতীয়তা কিংবা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের সম্ভাব্য শাস্তির বিষয়েও কিছু জানানো হয়নি।