(ভিডিও)সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

SHARE

https://www.facebook.com/share/v/1RBwQ7xUeg/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি, শনিবার,০৭ নভেম্বর ২০২৬,২২ কার্তিক ১৪৩৩২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮:

চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) বিকেলে আয়োজক জান্নাতুল সাইফা বিষয়টি নিশ্চিত করেছেন।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটনার ১৭ দিন আগে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ ও চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।

 

আয়োজকরা আরো জানান, চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে পরীমনিকে বাদ দিয়ে নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে পরীমনি নিজের ফেসবুক ওয়ালে অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে লেখেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” পোস্টারটি প্রকাশের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান। তারা পরীমনির আচরণের শিকার দৈনিক সমকালের সাংবাদিক রবি ও তার মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

 

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরীমনি। ছবি : সংগৃহীত