(ভিডিও)কিশোরগঞ্জে আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

SHARE

https://www.facebook.com/share/v/1A5RYeHts6/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কিশোরগঞ্জের কটিয়াদী  প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, রোগী শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে তার শরীরে বড় ধরনের কাটা ক্ষত রয়েছে। এ পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে।

 

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান ও বড় ছেলে শাহরিয়ার জামান