https://www.facebook.com/share/v/1MWEuDt3Vz/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তার দলের মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্বীকার করেছেন।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
মঙ্গলবার শেষ হওয়া মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি সভা (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেটের নিয়ন্ত্রণ লাভ করেছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, এর একটি কারণ ছিল ইরান।”
এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া পৃথক এক মন্তব্যে তিনি বলেন, “ইরান ছিল এর একটি অংশ।”
তবে মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় এবং নির্বাচনী প্রচারণায় দেওয়া ‘নতুন কোনো যুদ্ধ নয়’ এমন প্রতিশ্রুতি সত্ত্বেও, ট্রাম্প ইরান আক্রমণের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সঠিক কাজটিই করেছি। আমি আবারো একই কাজ করতাম।”
নয় মাস ধরে চলা এই যুদ্ধ শুরু থেকেই আমেরিকানদের কাছে অজনপ্রিয়। নির্বাচনী প্রচারণার সময় সারা দেশের ডেমোক্র্যাটিক প্রার্থীরা অভিযোগ করেছেন যে, এই সংঘাতের কারণেই জ্বালানি তেল ও অন্যান্য পণ্যের দাম বেড়ে গেছে। ট্রাম্প এই যুদ্ধের বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লক্ষ্য ও সময়সীমার কথা বলেছেন; কখনো তিনি মার্কিন সামরিক হামলা জোরদার করার হুমকি দিয়েছেন, আবার কখনো বলেছেন যে তিনি যেকোনো মুহূর্তে এই সংঘাতের অবসান ঘটাতে পারেন।
-
Advertisement

তেহরানে মার্কিন নির্বাচনের ফলাফলকে সন্তুষ্টির সাথে গ্রহণ করা হয়েছে। বুধবার ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে, আর আমরা এই বার্তাটিকে সমর্থন করি।”

ডোনাল্ড ট্রাম্প


