(ভিডিও)অপ্রতীমের মরদেহ উদ্ধার, তিন কারণে তুহিন আটক

SHARE

https://www.facebook.com/share/v/1FAjAanv4U/

 

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,শনিবার,১৯ সেপ্টেম্বর ২০২৬,৪ আশ্বিন ১৪৩৩০৭ রবিউস সানি ১৪৪৮ :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ম্যাজিক প্যারাডাইস পার্ক-সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে তুহিন নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। কোটবাড়ি থানার পরিদর্শক মহিবুল আলম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি কারণে তুহিনকে আটক করা হয়েছে— সিসিটিভি ফুটেজে অপ্রতীমের সঙ্গে তাকে দেখা গেছে, দুজনকে হ্যান্ডশেক করতেও দেখা যায়। পরে তারা প্রায় এক ঘণ্টা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অবস্থান করে সেখান থেকে বেরিয়ে যায়। নিখোঁজের দিন অপ্রতীমের সঙ্গে তুহিনের মেসেজ আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে।

 

অপ্রতীমের সঙ্গে থাকা আইফোনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানিয়েছেন, আইফোনের জন্যই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা অনেকটা নিশ্চিত।

 

শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয় অপ্রতীম। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর গতকাল তার মরদেহ উদ্ধার করা হয়।

 

তুহিনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে অপ্রতীমকে হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।

ইশায়াত শাহরিয়ার অপ্রতীম ও তুহিন