https://www.facebook.com/share/r/1Mwe7arTyW/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, প্রতিনিধি,শনিবার,১৯ সেপ্টেম্বর ২০২৬,৪ আশ্বিন ১৪৩৩০৭ রবিউস সানি ১৪৪৮ :
সালমান শাহর মৃত্যুর পর অভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়। ছবির নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে ছবিটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা সামনে আসে। সামিরা ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ ছবিটির নেপথ্যের ঘটনা নিয়ে সে সময় কথা বলেন।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
মোস্তাক ওয়াইজের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ডনের পাশে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা। তার ভাষ্য অনুযায়ী, ছবিটি নব্বইয়ের দশকের ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় তোলা হয়েছিল। ওই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা।
মোস্তাক জানান, শুটিংয়ের সময় দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরবর্তী সময়ে ছবিটি নিয়ে ডনের সঙ্গে মজা করতেন বলেও দাবি করেন তিনি।
তবে ডন ও সামিরার একটি আলাদা ছবির কথাও উল্লেখ করেছিলেন মোস্তাক। তার দাবি, একবার সামিরা ম্যাগাজিন পড়ার সময় সালমান শাহ ছবি তুলছিলেন। ওই সময় ডন হাত বাড়িয়ে দিলে সামিরার সঙ্গে একটি ছবি তোলা হয়। সেই ছবি পরে একটি ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছিল বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডন ও সামিরার নামে ছড়িয়ে পড়া আরও কিছু ছবিকে সম্পাদিত দাবি করে মোস্তাক বলেন, এসব ছবির বেশির ভাগই ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছিল।
ভাইরাল ছবি নিয়ে সে সময় নিজের অবস্থানও জানিয়েছিলেন সামিরা। তার দাবি ছিল, একটি ছবি দেখিয়ে তাকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে তিনি সামিরার পা ছুঁয়ে সালাম করতেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন বলে জানান সামিরা।
বাংলাদেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু হয়।
সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগও তোলা হয়েছিল। একই সময়ে তার স্ত্রী সামিরাকে ঘিরেও বিভিন্ন সময়ে নানা আলোচনা সামনে এসেছে।
-
Advertisement

১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। কয়েক বছরের দাম্পত্যের পর সালমান শাহর মৃত্যু তাদের জীবনে বড় শোকের অধ্যায় হয়ে আসে। পরবর্তী সময়ে সামিরা মোস্তাক ওয়াইজকে বিয়ে করলেও সেই দাম্পত্যও শেষ হয়।



