ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গোয়েন্দা পুলিশের কার্য্যালয় প্রতিনিধি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,৩ আশ্বিন ১৪৩৩০৬ রবিউস সানি ১৪৪৮ :
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে নিজেদের হেফাজতে নেন গোয়েন্দারা।
এর আগে, প্রশাসনিক কারণ দর্শিয়ে ডিএমপি কমিশনারের এক আদেশে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে রাকিবুল হাসানকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
-
Advertisement

ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে পুলিশের মাঠপর্যায়ের অবস্থা, রাজপথের পুলিশ সদস্যদের দুর্বলতা এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় ও পুলিশ পদায়নে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে আলোচনা করতে শোনা যায়। ঘটনার মূল রহস্য ও অডিওর সত্যতা যাচাইয়ের জন্য ডিএমপি থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিতে ডিবির কর্মকর্তা ও ডিএমপি সদর দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।



