https://www.facebook.com/share/v/19t7SWd96E/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার,১১ নভেম্বর ২০২৬,২৬ কার্তিক ১৪৩৩৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আত্মসমালোচনা করছেন রিপাবলিকান পার্টির নেতারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগেই স্বীকার করেছেন, দুটি কারণে ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। প্রথম কারণটি হলো ইরানের সঙ্গে যুদ্ধ এবং দ্বিতীয়টি হলো ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক। খবর দ্য জেরুজালেম পোস্টের।
Advertisement
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অকপটে স্বীকার করে নিলেন, রিপাবলিকান পার্টির ভরাডুবির পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরায়েলবিরোধী মনোভাব দায়ী।
তার দাবি, মার্কিন ভোটারদের একটি বড় অংশের মধ্যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রিপাবলিকান পার্টির ইসরায়েলপ্রীতি-ই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। আগামী রোববার (১৫ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক রস ডুথাটের নেয়া সাক্ষাৎকারে নির্বাচনে দলের পরাজয়ের কারণ নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না। তবে কয়েকজন রিপাবলিকান প্রার্থীর পক্ষে জোর প্রচার চালিয়েছিলেন। তিনি মনে করেন, নিজে প্রার্থী হলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত।
ইসরায়েলের প্রতি মার্কিনিদের মনোভাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির প্রতি মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে। যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরায়েলের প্রতি এই অসন্তোষ— এই তিনটি বিষয়ই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ।
নির্বাচনে পরাজয়ের বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের সঙ্গেও একমত পোষণ করেন ট্রাম্প। ভ্যান্স বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও নির্বাচনে প্রভাব ফেলেছে।
Advertisement

তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আবারও একই পরিস্থিতি তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নেবেন। কারণ, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যায় না।



