
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মো. ইব্রাহীম খলিল মোল্লা সহ সভাপতি মেঘনা উপজেলা প্রেসক্লাব,রোববার,১৬ আগস্ট ২০২৬,১ ভাদ্র ১৪৩৩০২ রবিউল আউয়াল ১৪৪৮:
আমাদের মেঘনা উপজেলা আমাদেরই প্রিয় জনপদ। এই এলাকার মানুষের সুখ, দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমাদের সবার সঙ্গে জড়িত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাদকসহ নানা ধরনের অপরাধ ও অনিয়ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার একটি পরিবারের জন্য যেমন দুশ্চিন্তার কারণ, তেমনি পুরো সমাজের জন্যও বড় হুমকি। মাদকের কারণে একটি পরিবার ধ্বংসের পথে যেতে পারে, একজন তরুণ তার ভবিষ্যৎ হারাতে পারে। তাই মাদকের বিরুদ্ধে এখনই আমাদের সবাইকে সচেতন হতে হবে।
মেঘনা উপজেলা প্রেসক্লাব জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয় নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়। মাদক বিক্রি, সরবরাহ ও সেবন, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, জুয়া, অবৈধ বালু উত্তোলন, নদী ও সরকারি সম্পদ দখল, ভূমিদখল, প্রতারণা, ভেজাল ব্যবসা, সরকারি সেবা প্রদানে অনিয়ম, ঘুষ ও দুর্নীতি, টেন্ডারবাজি, টেন্ডারে অনিয়ম, সরকারি প্রকল্পের অর্থের অপব্যবহার, রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ, ঠিকাদারি কাজে অনিয়ম, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, সরকারি জমি দখলসহ জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো অপরাধ ও অনিয়মের তথ্য আমাদের জানাতে পারেন।
আপনার কাছে কোনো ঘটনার নির্ভরযোগ্য তথ্য থাকলে আমাদের জানাবেন। সম্ভব হলে ঘটনার ছবি, ভিডিও, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা অন্য কোনো প্রমাণও দিতে পারেন। আপনাদের দেওয়া তথ্য যাচাই করে সত্যতা পাওয়া গেলে তা দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং প্রয়োজন অনুযায়ী সংবাদ প্রকাশ করা হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচাই ছাড়া অভিযোগ প্রকাশ করা আমাদের উদ্দেশ্য নয়। কারণ সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য তুলে ধরা এবং মানুষের অধিকার ও জনস্বার্থের পক্ষে কথা বলা। তাছাড়া তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে ইনশাআল্লাহ। তবে মিথ্যা তথ্য, ব্যক্তিগত বিরোধ থেকে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে দেওয়া তথ্য কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
মাদক আমাদের সন্তানদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। দুর্নীতি আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। অনিয়ম মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। অপরাধ সমাজের শান্তি নষ্ট করছে। তাই অন্যায় দেখলে নীরব না থেকে দায়িত্বশীলভাবে তথ্য দিন। আপনার একটি সঠিক তথ্য হয়তো একটি অপরাধ বন্ধ করতে পারে, একটি পরিবারকে রক্ষা করতে পারে, একজন তরুণকে বিপথে যাওয়া থেকে ফিরিয়ে আনতে পারে।
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
আসুন, আমরা সবাই মিলে মেঘনাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সচেতন হই।
তথ্য দিন, সত্য যাচাই হবে।
সত্য হলে সংবাদ হবে।
সংবাদ হলে সংশ্লিষ্টদের জবাবদিহি বাড়বে।
আর জবাবদিহি বাড়লেই সমাজে অনিয়ম ও অপরাধ কমবে ইনশাআল্লাহ।



