ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ প্রতিনিধি ,মঙ্গলবার,০৪ আগস্ট ২০২৬,২০ শ্রাবণ ১৪৩৩২০ সফর ১৪৪৮ :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি স্থাপনার সন্ধান পেয়েছে র্যাব। এ ঘটনায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র্যাব-২-এর একটি দল। সোমবার (৩ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, আটক নাসির গত প্রায় ১০ বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে মদিনা কমপ্লেক্সের একটি কক্ষে ইয়াবা তৈরির কারখানা গড়ে তুলেছিলেন। তিনি নিজেই ইয়াবা তৈরির কেমিস্ট হিসেবে কাজ করতেন। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ওই কারখানায় প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হত।
-
Advertisement

তিনি আরও জানান, আটক অপর ব্যক্তি ফয়সাল ওই চক্রের ইয়াবা ডিলার। কারখানায় তৈরি ইয়াবা তিনি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

ইয়াবার কারখানায় র্যাবের অভিযান। ছবি :ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম



