(ভিডিও) মেঘনা রূপান্তর সুপার সার্ভিসের নোটিশটি সম্পূর্ণ ভুয়া-মালিক মো. মিঠু বলেন

SHARE

https://www.facebook.com/share/r/18yESXeQFS/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.কম,বিশেষ প্রতিনিধি ,মঙ্গলবার,০৪ আগস্ট ২০২৬,২০ শ্রাবণ ১৪৩৩২০ সফর ১৪৪৮ :

কুমিল্লার মেঘনা উপজেলায় চলাচলকারী মেঘনা রূপান্তর সুপার সার্ভিসের একটি বাসে বসে এক ব্যক্তির মাদক সেবনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ৩ আগস্ট সোমবার বিকেল থেকে ‘মো. আবু সাঈদ’ নামে এক ব্যক্তিকে চাকরিচ্যুত এবং আজীবনের জন্য প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করার বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিনের নামে একটি কথিত নোটিশও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া নোটিশে দাবি করা হয়, বাসের ভেতরে মাদক সেবনের অভিযোগে মো. সাঈদ নামে এক চালককে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আজীবনের জন্য প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে। নোটিশটি ছড়িয়ে পড়ার পর অনেকেই সেটিকে সত্য মনে করে বাস কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মন্তব্যও করেন।

  • Advertisement

এ বিষয়ে বাসটির অন্যতম মালিক মো. মিঠু বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত নোটিশটি সম্পূর্ণ ভুয়া। এটি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি এবং নোটিশে আমাদের মালিকদের কারও স্বাক্ষরও নেই। যে ব্যক্তি মাদক সেবন করেছেন, তাঁকে আমরা চিনি না, তাঁর নাম-পরিচয়ও জানি না। কোনো দিন তাঁকে দেখিনি। তবে আমাদের পার্কিংয়ে রাখা একটি বাসে স্টাফদের চোখ এড়িয়ে একজন ব্যক্তি মাদক সেবন করেছেন, সেটি সত্য। বিষয়টি জানার পর থেকেই আমরা আরও সতর্ক হয়েছি। এখন থেকে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার সুযোগ নিতে না পারে।’