জমি দখল করা নিয়ে গুরুতর অভিযোগ আনলেন ন্যান্সি

SHARE

নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি: গায়িকার ফেসবুক

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬ ||  আষাঢ় ২৫ ১৪৩৩ || ২৩ মহররম ১৪৪৮ হিজরি :

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবার প্রকাশ্যে আনলেন পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা। নিজের চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ন্যান্সি বুধবার (৮ জুলাই) রাতে ভ্যারিফায়েড ফেসবুকে দেয়া পোস্টে জানান, নড়াইল জেলার বড়দিয়ায় বাসস্ট্যান্ড-সংলগ্ন তাদের পারিবারিক জমির একটি বড় অংশ তার সেজ চাচা দখল করে রেখেছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমিটি দখল করা হয়।

তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমিটি দখল করা হয়। ছবি: সংগৃহীত তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমিটি দখল করা হয়। ছবি: সংগৃহীত

ন্যান্সির ভাষ্য, সে সময় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো আইনি সহায়তা পাননি। সম্প্রতি তার বড় ভাই জায়গাটি দেখতে গেলে প্রথমে চাচা গেট খুলতেও রাজি হননি। পরে সেখানে কী নির্মাণ করা হয়েছে, তা ভিডিওর মাধ্যমে দেখান এই শিল্পী। পোস্টে ন্যানসি ইঙ্গিত দিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি আবারও আইনগত পদক্ষেপ নেবেন এবং ন্যায়বিচারের আশা করছেন।

ন্যান্সি বুধবার (৮ জুলাই) রাতে ভ্যারিফায়েড ফেসবুকে পোস্ট দেন। ছবি: গায়িকার ফেসবুক থেকেন্যান্সি বুধবার (৮ জুলাই) রাতে ভ্যারিফায়েড ফেসবুকে পোস্ট দেন। ছবি: গায়িকার ফেসবুক থেকে

এদিকে পোস্টের মন্তব্যে অনেকেই তাকে মামলা করার পরামর্শ দেন। জবাবে নাজমুন মুনিরা ন্যান্সি জানান, তিনি আগেও মামলা করেছিলেন। তবে রাজনৈতিক প্রভাবের কারণে ২০২১ সালে পুরো জায়গাটি বাউন্ডারি দিয়ে দখল করে নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

বর্তমানে তিনি আবারও নতুন গান ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংগীতাঙ্গনে নিয়মিত সক্রিয় রয়েছেন।  ছবি: সংগৃহীত বর্তমানে তিনি আবারও নতুন গান ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংগীতাঙ্গনে নিয়মিত সক্রিয় রয়েছেন।  ছবি: সংগৃহীত

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে ন্যান্সি দাবি করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি ব্যক্তিগত ও পেশাগতভাবে নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আবারও নতুন গান ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংগীতাঙ্গনে নিয়মিত সক্রিয় রয়েছেন।