
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কিশোরগঞ্জের ভৈরব প্রতিনিধি, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ || আষাঢ় ২৫ ১৪৩৩ || ২৩ মহররম ১৪৪৮ হিজরি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ জুলাই) ভৈরব থানাধীন চণ্ডীবের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই কিশোরের বাড়িতে খেলতে গিয়েছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে অভিযুক্ত কিশোর শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী ও তার মা ছুটে গিয়ে রক্তাক্ত ও অর্ধ-উলঙ্গ অবস্থায় তাকে উদ্ধার করেন।
ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানালে তাৎক্ষণিকভাবে ভৈরব থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। তারা শিশুটিকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


