(ভিডিও)ইসরায়েল-ইরান এক সপ্তাহ শান্ত থাকার বিষয়ে একমত: ট্রাম্প

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি :

ইসরায়েল ও ইরান অন্তত আগামী এক সপ্তাহের জন্য একে অপরের ওপর হামলা চালানো থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

 

মঙ্গলবার (৯ জুন) নিউ ইয়র্কে বাস্কেটবল  উপভোগ শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। খবর আল-জাজিরার।

ট্রাম্প দাবি করেন, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘খুব ভালো একটি কথোপকথন হয়েছে। ইসরায়েল ও ইরান অন্তত এক সপ্তাহের জন্য শান্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

 

ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “তিনি (নেতানিয়াহু) আক্রান্ত হয়েছিলেন এবং তিনি পাল্টা আঘাত করেছেন। এর জন্য আমি তাকে মোটেও দোষ দিতে পারি না।”

 

পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “যেহেতু দুই পক্ষই একে অপরকে আঘাত করেছে, তাই এখন তারা বিষয়টির ইতি টেনেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, তারা অন্তত আরো এক সপ্তাহ বা এইরকম কিছু সময়ের জন্য একে অপরকে আর ঘাঁটাবে না।”

ট্রাম্প এটাও ‍উল্লেখ করেন যে, “যুক্তরাষ্ট্র এমন একটি চমৎকার চুক্তির শেষ পর্যায়ে রয়েছে, যা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।”

Advertisement

 

তিনি আরো যোগ করেন, “হরমুজ প্রণালি এখনই খুলে যাবে। চুক্তি স্বাক্ষরের পরপরই এটি অবিলম্বে খুলে যাবে, যা আগামী দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে।”