(ভিডিও)এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-পাটওয়ারী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,জাতীয় নাগরিক পার্টি প্রতিনিধি, শুক্রবার,২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩১১ জমাদিউল আউয়াল ১৪৪৮:

চব্বিশের গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের হাত ধরে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। প্রতিষ্ঠার প্রায় পৌনে দুই বছরে জাতীয় সম্মেলন করতে না পারলেও দলের শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

১৯৫ সদস্যের পুনর্গঠিত নতুন কেন্দ্রীয় কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব পদে বহাল রাখা হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক এবং হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আগে তাদের দুজনের দায়িত্ব ও অবস্থান ছিল ভিন্ন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত সামান্তা শারমিনের পদও পরিবর্তন হয়েছে। আগে তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক থাকলেও নতুন কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আরো আছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।

 

যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক হিসেবে সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে ইফতেখারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

 

আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ। প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন।

 

শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার। নারীবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক হয়েছেন সাগুফতা বুশরা মিশমা এবং সহ-সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা। মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত এবং সহ-মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

ধর্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সানাউল্লাহ খান। সহ-ধর্ম সম্পাদক হয়েছেন সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস। গণশিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন মশিউর রহমান।

  • Advertisement

 

সংস্কৃতি সম্পাদক হয়েছেন লুৎফর রহমান এবং সহ-সংস্কৃতি সম্পাদক মেহেরাব সিফাত। শ্রমবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আলী নাছের খান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাইয়েদ জামিল এবং সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম।

তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন রাশেল উল আলম এবং সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক তাওহিদ তানজিম। প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।