ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি,মঙ্গলবার,০২ জুন ২০২৬,১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩১৫ জ্বিলহজ্জ ১৪৪৭ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ জন হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিব নগর এবং রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- আইঘরটেকপাড়া এলাকার কাজলী, খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
-
Advertisement
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ওসি তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি ও হয়রানি করে আসছিল এই হিজড়া চক্র। মানবিক দিক বিবেচনায় এতদিন কোনো ব্যবস্থা না নিলেও, গত ১৫ সেপ্টেম্বর প্রবাসীদের গাড়ি থামিয়ে চাঁদা না দেওয়ায় মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।
-
Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে কিছু যুবক হিজড়া সেজে হাইওয়ে, ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছিল। তাদের প্রধান টার্গেট ছিল প্রবাসীদের গাড়ি। যারা বিমানবন্দর থেকে ফেরার পথে এই রুটে চলাচল করতেন। এসময় তারা গাড়ি থামিয়ে মোটা অংকের চাঁদা দাবি করত, না দিলে গালাগালি, ভয়ভীতি বা গায়ে হাত তুলত। একজন ভুক্তভোগী জানান, প্রবাসীদের গাড়ি দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ত। কেউ কিছু বললে হুমকি দিত। এমনকি গাড়িতে লাথি মেরে বসত। সাধারণ মানুষ এসব আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছিল। পুলিশ জানিয়েছে, এই চক্রের বিরুদ্ধে আরো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



