(ভিডিও)বিমানে নারী ক্রুকে যৌন হয়রানির অভিযোগ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ প্রতিবেদক প্রতিনিধি,রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি :

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
    ——————————————

বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাঁকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ।

এসব আচরণ তাঁকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়।

এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার আজকের পত্রিকাকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রাহক সেবা থেকে এখনো তাঁকে কিছু জানানো হয়নি।

বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন, তাঁদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ।

এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রাওশন কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।