(ভিডিও)ট্রেনে মাদক পরিবহনে সহযোগিতা, চালানপ্রতি ১০ হাজার করে নেন আরএসবি সদস্য

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম.কিশোরগঞ্জের ভৈরব রেলওয় প্রতিনিধি, রোববার,২৯ নভেম্বর ২০২৬,১৩ অগ্রহায়ণ ১৪৩৩১৮ জমাদিউস সানি ১৪৪৮

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন সীমান্তবর্তী এলাকা থেকে ট্রেনযোগে নিয়মিত মাদক পরিবহনে সহযোগিতার গুরুতর অভিযোগ উঠেছে রেলওয়ে স্পেশাল ব্রাঞ্চের (আরএসবি) সদস্য কনস্টেবল মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাদকের চালান স্টেশন নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে তিনি চালানপ্রতি ১০ হাজার টাকা করে উৎকোচ নেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

খোঁজ নিয়ে জানা যায়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতি রাতেই আন্তঃনগর ও মেইল ট্রেনে মাদকের বড় চালান দেশের বিভিন্ন গন্তব্যে পাচার করা হয়। বিশেষ করে ভোর ৪টার দিকে আজমপুর স্টেশন থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ছেড়ে আসার পর থেকেই স্টেশন এলাকায় তৎপর হয়ে ওঠেন অভিযুক্ত আরএসবি সদস্য কনস্টেবল আমিনুল ইসলাম। ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছালে তিনি নিজে উপস্থিত থেকে চালানগুলো নিরাপদে পার করে দেওয়ার সমন্বয় করেন।

অভিযোগ রয়েছে, ট্রেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি দল পৌঁছালে আমিনুল আগে ভাগেই তার সোর্স ও সহযোগীদের সতর্ক করে দেন। এমনকি নির্দিষ্ট বগিতে তল্লাশিতে বাধা দেওয়া এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার (এসপি) নাম ভাঙিয়ে সবাইকে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ভয়ে সাধারণ যাত্রী ও স্টেশন সংশ্লিষ্টরা মুখ খুলতে সাহস পান না।

রেলপথে নিরাপদ মাদক পাচারের বিষয়ে উজ্জ্বল মিয়া ওরফে ‘সোর্স মোল্লা’ নামের এক সোর্সের সঙ্গে আমিনুলের কথোপকথনের একটি গোপন ভিডিও এই প্রতিনিধির হাতে আসে। ভিডিওতে আমিনুলকে বলতে শোনা যায়, ‌‌‘তুমি প্ল্যাটফর্মে আসবা, আমিও থাকব। গাড়িতে মাল থাকলে দেখেও নাই, ওকে?’

ভিডিওতে সোর্স উজ্জল আমিনুলকে উদ্দেশ করে আরও বলতে শোনা যায়, ‘উপবন গাড়ি (এক্সপ্রেস) আজমপুর ছাড়লে যে বগিতে মাল থাকব, আগে থেকে ওই বগির কথা বলে দিলে আমি ওই বগির ওপর দিয়ে হেঁটে চলে যাব। কারণ আরও তো ফোর্স থাকত (থাকবে)। আমাকে তো গাড়িতে উঠতে হবে, না হলে আমি অন্যদের বোঝাবো কীভাবে? তাই গাড়ি আজমপুর ছাড়ার আগে মাল থাকুক আর না থাকুক, আমাকে আগে থেকে বলে দেবেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, গতমাসে প্রায় সাত কেজি গাঁজা জব্দ করার পর তা নিজের হেফাজতে নেন আমিনুল। অভিযোগ রয়েছে, জব্দ করা ওই গাঁজা পরে এক মাদক কারবারির কাছে বিক্রি করে দেন তিনি। প্যাকেটটি রেলওয়ে স্টেশনের শৌচাগারের পাশে রাখা হয়েছিল। ওইসময় শৌচাগারের দায়িত্বে থাকা রাজ্জাক হিজড়া সাত কেজির মধ্য থেকে দুই কেজি গাঁজা নিজের কাছে রেখে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখেন। পরবর্তীতে অন্য এক মাদক কারবারি ওই গাঁজা কিনে প্রতারণার শিকার হন।

বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। অভিযুক্ত আমিনুল ওই হিজড়াকে মারধর করে স্টেশন এলাকা থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি প্রায়ই এককভাবে মাদকবিরোধী অভিযানের নাটক সাজান এবং আড়ালে মাদক কারবারিদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করেন বলেও অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের বিষয়ে আরএসবি সদস্য কনস্টেবল আমিনুল ইসলাম তিনি বলেন, আমার বিরুদ্ধে মাদক চালান, পাচারে সহযোগিতার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। এসবের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।

গোপন ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলবেন না বলে জানান।

  • Advertisement

ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা ফোনে বলেন, ‘মাদক চেক করা, অনুসন্ধান করা বা মাদক কারবারিদের গ্রেফতার করা পুলিশের কাজ। এখন আমাদের কোনো পুলিশ সদস্য যদি মাদক কারবারিদের সঙ্গে আঁতাত করে, সহযোগিতা করে, এটা তো অপরাধ। এ বিষয়ে আমি অনুসন্ধান করব।’

মো. আমিনুল ইসলাম