ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সবার দেশ পত্রিকার সৌজন্যে,শুক্রবার ০৮ মে ২০২৬ || বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি :
ফুটবল বিশ্বকাপের মঞ্চ আর শাকিরা—দুইয়ের সম্পর্ক যেনো বহুদিনের। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের ‘লা লা লা’ দিয়ে বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছিলেন এ কলম্বিয়ান পপ তারকা। মাঝে দুই আসর বিরতির পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে ফিরছেন তিনি।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছে শাকিরার নতুন গান ‘দাই দাই’। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়।

বৃহস্পতিবার (৭ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন শাকিরা। ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জাতীয় পতাকার রঙে সজ্জিত একদল নৃত্যশিল্পী পারফর্ম করছেন।
আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে গানটি। আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের বৈশ্বিক আবেগ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐক্যের বার্তা তুলে ধরতেই দুই ভিন্ন ঘরানার জনপ্রিয় শিল্পীকে একসঙ্গে আনা হয়েছে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে কণ্ঠ দিচ্ছেন শাকিরা। ২০১০ FIFA World Cup–এ তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ (This Time for Africa) বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল থিম সং হিসেবে পরিচিতি পায়।
Advertisement

এরপর ২০১৪ FIFA World Cup–এ La La La (Brazil 2014) গান দিয়েও সমর্থকদের মাতিয়ে তোলেন তিনি। তবে রাশিয়া ও কাতার বিশ্বকাপে থিম সং থেকে দূরে ছিলেন এ তারকা শিল্পী।

অন্যদিকে, বার্না বয়ের অংশগ্রহণ গানটিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংগীত বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রোবিটসকে বিশ্বসংগীতের মূলধারায় তুলে আনতে বড় ভূমিকা রেখেছেন তিনি। ফলে ‘দাই দাই’ গানে লাতিন পপ ও আফ্রিকান বিটের এক ব্যতিক্রমধর্মী মিশ্রণ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।



