https://www.facebook.com/share/p/18hWgHzk8M/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, সাংবাদিক সাকিব হোসেইন তিতাস থেকে ,রোববার ০৩ মে ২০২৬ || বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি :
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের স্থান না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
অভিযোগ উঠেছে, বিগত ১৭ বছর যারা হামলা-মামলার শিকার হয়ে কারাবরণ করেছেন এবং দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের উপেক্ষা করে একটি বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। এর ফলে মেঘনা উপজেলা বিএনপি কার্যত দুই ভাগে বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Advertisement

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রমিজউদ্দিন লন্ডনীকে আহ্বায়ক এবং এম এম মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী স্বাক্ষরিত এই কমিটি প্রকাশের পর থেকেই মেঘনা, হোমনা, তিতাস ও দাউদকান্দি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


