ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি ,রোববার ০৩ মে ২০২৬ || বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি :
শ্রমিক দিবসের ছুটিতে যখন সবাই বিশ্রামে, তখন হংজু শহরের রাস্তায় ডিউটি করেছে একদল ‘রোবট পুলিশ’। চীনের ঝেজিয়াং প্রদেশে প্রথমবারের মতো ট্রাফিক সামলাতে নামানো হয়েছে ১৫ সদস্যের রোবট স্কোয়াড। যারা কোনো বিরতি ছাড়াই মে দিবসের বিশাল ভিড় সামাল দিয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ট্রাফিক পুলিশ নয়, রাস্তার মোড়ে মোড়ে রোবটের ইশারায় থেমে যাচ্ছে যানবাহন। যান্ত্রিক চোখে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে সড়কের আইন পালনে। মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও, এদের সেন্সর ফাঁকি দেয়া অসম্ভব।
মে দিবসের পাঁচ দিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট। এই রোবট স্কোয়াডের একেকটি সদস্য আলাদা আলাদা কাজে পারদর্শী। কোনোটি সিগনাল অমান্যকারীকে ধরছে, আবার কোনোটি পথচারীর ভিড় সামলাতে ব্যস্ত।
সংশ্লিষ্টরা বলছেন, ‘অসংখ্য মানুষ আমাদের কাছে দিকনির্দেশনা, ট্রাফিক ব্যবস্থাপনা নীতি এবং পর্যটন এলাকায় প্রবেশের নিয়মাবলী সম্পর্কে জানতে চান। এই রোবটগুলো এখন এ ধরনের প্রশ্নের চমৎকার উত্তর দিতে পারে। এগুলো মোতায়েন করার ফলে, আমরা সীমিত জনবলকে ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা তদন্ত এবং অন্যান্য কাজে নিয়োজিত করতে পারছি।’
এই বিশেষ পুলিশ স্কোয়াডের রোবটগুলো ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে সজ্জিত। পরিস্থিতির ভিন্নতা অনুযায়ী এরা নিজেদের কার্যক্ষমতা পরিবর্তন করতে পারে।
Advertisement

রোবটের দলটির কারিগরি বিশেষত্ব এদের ‘হিউম্যান-মেশিন সিনার্জি’ বা মানুষ ও যন্ত্রের সমন্বিত কর্মপদ্ধতি। যেখানে সাধারণ পুলিশ কর্মকর্তাদের সক্ষমতার সাথে এই রোবটগুলোর যান্ত্রিক নিখুঁত দক্ষতাকে যুক্ত করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় এক নতুন বৈচিত্র্য নিয়ে এসেছে।



