(ভিডিও)শাহবাগ থানায় ঢুকে ডাকসু সদস্যদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজধানীর শাহবাগ প্রতিনিধি,শুক্রবার,২৪ এপ্রিল ২০২৬,১১ বৈশাখ ১৪৩৩০৬ জুল কাইদাহ ১৪৪৭ :

রাজধানীর শাহবাগ থানায় ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকসহ নেতৃবৃন্দদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ছাত্রদলের নেতৃত্বে শাহবাগ থানায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ সাংবাদিক সমিতির কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে খবর পেয়ে থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন সাংবাদিক ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। একপর্যায়ে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরবর্তীতে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। এতে থানার ভেতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও আটকা পড়েছেন।

এর আগে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই সময় হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের।

এদিকে হামলার ঘটনার পর খবর পেয়ে শাহবাগ থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা। পরবর্তীতে দীর্ঘক্ষণ উভয়-পক্ষের কথোপকথনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একপর্যায়ে উভয়পক্ষ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিন করে।

Advertisement

সাদিক কায়েমের অভিযোগ, একটি ফেইক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করেছে ছাত্রদল। যাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে, তিনি শাহবাগ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে আসলে ছাত্রদলের নেতৃত্বে হামলা করা হয় বলেও দাবি করেন তিনি।

শাহবাগ থানায় ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকসহ নেতৃবৃন্দদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত