ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,শরীয়তপুরের জাজিরা প্রতিনিধি, বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি :
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি এলাকার থেকে তাকে আটক করা হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
অভিযুক্ত আবুল বাসার জামিয়াতুল সুন্নাহ মহিলা মাদরাসার শিক্ষক ও সরদার কান্দি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।
স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও শিশু শিক্ষার্থীর বয়স ছয় বছর। সে জামিয়াতুল সুন্নাহ মহিলা মাদরাসায় পড়াশোনা করে। সোমবার বিকেলে ওই শিক্ষার্থী শিক্ষক আবুল বাসারের কাছে পড়তে যায়। এসময় ওই শিক্ষক সুযোগ বুঝে শিক্ষার্থীকে মাদরাসার একটি কক্ষে আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। এসময় মাদরাসার আশেপাশের লোকজন বিষয়টি জানলে শিক্ষক বাসারকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, আমি আমার মেয়েকে শিক্ষক আবুল বাসারের কাছে পড়তে পাঠাই। তিনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। আশেপাশের লোক বিষয়টি জানতে পেরে আমার মেয়েকে উদ্ধার করে। একজন শিক্ষক হয়ে সে এমন একটি কাজ করলো, এই ঘটনার আমি বিচার চাই। সে যাতে আর কারো সাথে এমন ঘটনা না ঘটাতে পারে।
Advertisement

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক শিক্ষক এবং লোকজন তাকে আটকে রেখেছে বলে জানতে পারি। আমরা তখন ঘটনাস্থল থেকে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আটক করি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শরীয়তপুরের জাজিরায় এক মাদরাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাসার (৬০) নামে মাদরাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।


